ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক


নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

ঢাকা: গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী গণস্বাক্ষর ও উঠান বৈঠক কর্মসূচি। বান্দরবানের সুয়ালেকস্থ অস্থায়ী কার্যালয়ে ১২ এপ্রিল কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ইমেইলে প্রেরণ করবো এবং দাবি জানাবো অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিকরা মানুষকে সরচেতন করছে। ছাত্র-যুক-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ভারত-পাকিস্তান-আমেরিকা নয়; বাংলাদেশের পক্ষে থেকে প্রমাণ করতে চায় আমরা শান্তি ও সমৃদ্ধির পক্ষে।

এসময় বক্তব্য রাখেন জাহিদুল আলম, মো. আবদুছ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশসহ সকল দেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার আমন্ত্রণ নিয়ে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এবছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। দুর্নীতি-টাকা পাচার-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে যুদ্ধ বন্ধ না হওয়া অবধি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৬   ১৯৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ