ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্কুলের ল্যাপটপ লুট করায় ছেলেকে পুলিশে দিলো বাবা

স্কুলের ল্যাপটপ লুট করায় ছেলেকে পুলিশে দিলো বাবা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


স্কুলের ল্যাপটপ লুট করায় ছেলেকে পুলিশে দিলো বাবা

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপ, কম্পিউটরসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি লুট করায় ছেলেকে পুলিশে দিয়েছে তার বাবা। আটককৃত ছেলে নাম সজিব মিয়া (২২)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।
আটক সজিব কৃষ্ণপুরা এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। সে আড়াইহাজার পৌর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পাহারাদার সাগর মিয়া গত ৮ মার্চ সেহেরি খাওয়ার জন্য বাড়িতে যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সজিব বিদ্যালয়ে কেচি গেইট ও জানালার রড কেটে ল্যাব রুম এবং অফিস কক্ষে প্রবেশ করে।

পরে বিদ্যালয়ের কক্ষে থাকা ১৬টি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটার, ওয়েব ক্যামেরা, রাউটার, সাউন্ড সিস্টেম, ইউপিএস, স্ট্যাবোলেজার, ১২ টি মাল্টিফ্লাক, ক্রিকেট সেট, পিতলের ঘন্টাসহ মূল্যবান সরঞ্জামাদি লুটে নেয়। লেঙ্গরদী তার নিজ বাড়ি থেকে সেহেরি খেয়ে সাগর বিদ্যালয়ে এসে দেখতে পায় বিদ্যালয়ের কেচি গেইট খোলা এবং ল্যাব ও অফিস কক্ষের জানালার রড কাটা।

বিষয়টি তাৎক্ষনিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি এসে দেখতে পান বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র নেই। পরে তিনি বাদী হয়ে পরদিন আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ লুট হওয়া ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গত এক মাসেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি লুট হওয়া কোন মামলামাল।
এদিকে শনিবার (১২ এপ্রিল) দুপুরে আড়াইহাজারের কৃষ্ণপুরার বাসিন্দা ইলিয়াস মিয়া সেনাবাহিনীর ক্যাম্পে এসে জানান যে, তার ছেলের কাছে বিদ্যালয়ের বেশ কিছু ল্যাপটপগুলো রয়েছে। তাকে এ ব্যপারে জিজ্ঞেস করলে কোন সদুত্তর দিতে পারেনি। তাই তার সন্দেহ হয়েছে। এ খবর পেয়ে যৌথবাহিনী একটি টীম তাৎক্ষনিক অভিযান চালিয়ে কৃষ্ণপুরা এলাকা থেকে তার ছেলে সজীব মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১১টি ল্যাপটপ, ২টি মনিটর ও সাউন্ড সিস্টেমের সরঞ্জামাদি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সজিব বিদ্যালয়ের ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটারসহ (পিসি মনিটর) মূল্যবান সরঞ্জামাদি চুরি করার কথা স্বীকার করেছে। ১১টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আরো ৫টি ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি বিষয়ে সজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:২২   ৩০১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ