ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে চাঁদা দাবী নিয়ে সংঘর্ষে আহত ৬

আমতলীতে চাঁদা দাবী নিয়ে সংঘর্ষে আহত ৬


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


আমতলীতে চাঁদা দাবী নিয়ে সংঘর্ষে আহত ৬

বরগুনা: আমতলীতে হাঁস খামারীর নিকট দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হামলা পাল্টা হামলায় রামদা এবং দায়ের কোপে ৬জন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে জহিরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মো. জাকির হোসেন মাতুব্বরের ছেলে মো. সোহেল মাতুব্বর ৬মাস ধরে নিজ বাড়িতে ৮শ’ হাঁস নিয়ে একটি খামার গড়ে তোলেন। হাঁসগুলো প্রতিদিন সকাল বিকাল খামার থেকে বের করে বাড়ির সামনে পাতাকাটা খালে ছেড়ে দেন। খালে হাঁস ছেড়ে লালন পালন করতে হলে পাশ^বর্তী ঘটখালী গ্রামের মৃত তোতা মিয়া হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন বলে অভিযোগ খামারী সোহেল হাওলাদারের।

এ নিয়ে শনিবার বিকেল ৩টায় উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় রামদা, ধারালো দায়ের কোপে খামারী সোহেল মাতুব্বর (৩৫), তার বাবা মো. জাকির হোসেন মাতুব্বর (৬০) ও সুমন মাতুব্বর (২২), জহিরুল ইসলাম (৪০), রাজিব হাওলাদার (২২) ও জুয়েল মাতুব্বর (৩৫ ) নামে ৬ জন গুরুতর জখম হন। গুরুতর আহত সোহেল, তার বাবা জাকির ও ভাতিজা সুমন মাতুব্বরকে বরিশাল শেবাচিম এবং জাহিরুল ও রাজিবকে পটুয়াখালী জেনালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জহিরুল হাওলাদার চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, খালে হাঁস ছেড়ে পানি নষ্ট করার প্রতিবাদ করায় সোহেলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন বলেন, এ বিষয়ে লিীখত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:২০   ২০১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ