ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বাউফলের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


 

বাউফলের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ল্যাঙড়া মুন্সির পুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটোরিকসা চালক মো. রহিম হোসেন।

বক্তারা বলেন- দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনারশিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।

এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

এল/আর

 

বাংলাদেশ সময়: ২১:৪১:২৭   ৩০৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ