ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুকে স্টাটাস ভাইরাল

ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুকে স্টাটাস ভাইরাল


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুকে স্টাটাস ভাইরাল

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ একটি স্টাটাস আপলোড করেন।

শনিবার দুপুরের দিকে পোস্ট করা স্টাটাসটি মুহুর্তের মধ্যে পুরো উপজেলা ভাইরাল হয়ে যায়। রোববারও চলতে থাকে এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা। শনিবার আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে সালাউদ্দিন মোল্লা যে স্ট্যাটাস দিয়েছেন- তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি: যখন সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল, মসজিদে, মসজিদে দোয়া করা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ও কনসার্ট বাতিল করেছেন।

অথচ গত ১১/০৪/২০২৫ ইং শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী এলাকায় বিএনপির দায়িত্বশীল নেতারা গভীর রাতে
গান বাজনা নিয়ে ব্যাস্ত। যা মুসলানের চেতনায় আঘাত করার সামিল। আড়াই হাজার থানার ওসি এনায়েত সাহেব গানের আসরে, পোষাক বিহীন, গলায় লাল গামছা দিয়ে নেতার পাশে বসে গান শুনছেন। অথচ প্রতিদিন আড়াইহাজারের আাইন শৃঙ্খলার চরম অবনতি বিভিন্ন এলাকায়, চুরি,ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে। আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষ জানতে চায় ওসি সাহেব কি রাজনীতিতে যোগ দিয়েছেন কিনা? যদি রাজনীতি করার শখ থাকে তাহলে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।

ইতিমধ্যেই ওসি সাহেবের বিরুদ্ধে একতরফা বিশেষ ব্যাক্তির পক্ষে এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য অভিযোগ রয়েছে। আড়াইহাজারের সাধারণ জনগণ ক্ষোভে ফুসে উঠেছে। যে কোন সময় ওসির বিরুদ্ধে রাস্তায় নামাসহ থানা ঘেরাও করার সম্ভাবনা রয়েছে। আড়াইহাজার উপজেলার বিএনপির
নির্যাতিত নেতাকর্মী, সাধারণ মানুষ ওসি এনায়েত সাহেবের অতি দ্রুত প্রত্যাহার চায়। বিএনপির নির্যাতিত নেতাকর্মীসহ সাধারণ জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সম্পূর্ন রূপে ব্যার্থ হওয়ায় ওসি এনায়েত যে কোন সময় আমজনতার বিল্পবের মুখে চরম ভাবে বিদায় নিতে হতে হবে।’
এ স্টাটাস ফেসবুকে পোস্ট করার পর থেকে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওসির পক্ষে বিপক্ষে পোস্টের মন্তব্য কলামে মন্তব্য পাল্টা মন্তব্যে শনিবার গভীর রাত পর্যন্ত সরগরম হতে থাকে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সাবেক জেলা যুবদলের নেতার উদ্দেশ্যে মন্তব্যে বলেন,‘ আপনি কোন দেশে বাস করেন.? আর আপনি যে একটা মাথা মোটা লোক এটা এই পোস্টের মাধ্যমে প্রমাণ করলেন। আপনে যে তারেক রহমান স্বাধীনতা কনসার্ট বাতিল করেছে শুধু, সারা দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এমন নিষেধ করেন নাই। আর কোনো কথা বা ভুল ধরার জায়গা পেলেন না।

গতকাল (শুক্রবার) যারা সাংস্কৃতিক প্রোগ্রামটা করেছে সেই লোকগুলোই ফিলিস্তিনের জন্য আমরা ইসরায়েলী বিরোধী প্রতিবাদ মিছিল করেছি। আর কোন আমলে ডাকাতি হয় নাই আড়াইহাজারে..? আর যেই কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধতম কর্মকর্তা উপস্থিত থাকে এটা সারা বাংলাদেশেই। আপনি কি এতোদিন বাংলাদেশে ছিলেন না নাকি.?

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী তার মন্তব্যে উল্লেখ করেন, ‘রাজনীতি করেন ভাই অথচ এতোটুকুও বুঁদ শক্তি নাই তা হারিয়ে ফেলেছেন হয়তো। নয়তো আপনার মূখে এসব কথা শুভা পায়না। একজন রাজনীতিবিদের কাজ
জনগনের কাছে থাকা তাই জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব জনগনের মনের খোরাক রক্ষা করতে অনুষ্ঠানে এসেছেন,

প্রিয় দল বিএনপির জন্য কথা বলেছেন, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলেছেন। আপনার নেতারা তো তাও পারেনা।
জনগন পাশে থাকলে তো পারবে। সেই মুরুদ নাই। ব্যানার ফেস্টুনে নেতা হওয়া যায়না ভাই এখন তো কিছু নেতা বেইর হইছে সমর্থকের চেয়ে ফেস্টুন বেশি। ওসি সাহেবের কাজই জনগনকে নিরাপত্তা দেওয়া যেখানে মধ্যরাতে হাজার হাজার জনতার অবস্থান সেখানে প্রশাসনের লোকেরা থাকবেনা তো কি আপনি আমি থাকবো। ভাই, অন্যের সমালোচনা না করে কিছু করে দেখান না। সবকিছু নেগেটিভ না নিয়ে পজিটিভ নেওয়ার চেস্টা করেন। রাজনীতি করতে হলে জনগনের প্রয়োজন ব্যনার ফ্যাস্টুন সাটিয়ে কখনো নেতা হওয়া যায়না।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু বিএনপির শীর্ষ এক নেতার নাম উল্লেখসহ মন্তব্র করেন, ওসি সাহেবের কাজই হলো শুধু ওই নেতার প্রোগ্রামের নিরাপত্তা দেওয়া।
শাহাবুদ্দিন প্রদান নামে বিএনপি কর্মী মন্তব্য করেন, ‘বিপ্লব কি এটা ? যে আগে চাঁদাবাজি হয়েছে এখনো হবে, আগে টেন্ডারবাজি হয়েছে এখনো হবে , আগে ঘুষ খেয়েছেন এখনো খাবেন, আগে সিন্ডিকেট করেছেন এখনো করবেন , আগে লুটপাট চলেছে এখনো চলবে, কেবল লোক আর মুখের পরিবর্তন দিয়ে বিপ্লব হয়না, দলের মধ্য আদর্শগত পরিবর্তন যদি না ঘটে , যদি ন্যায় বিচার প্রতিষ্ঠাত না হয়।আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হতে সময় নেবে না ।’
এ ব্যপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন,‘শালমদী ক্ষেতা শাহ্ধসঢ়;র বাৎসরিক ওরস উপলক্ষে শুক্রবার রাতে ৫ হাজারের অধিক লোকের সমাগম ঘটে। এত বিরাট অংশের লোকসমাগমের কারণে সেখানকার
সার্বিক নিরাপত্তা মনিটরিং করতে আমি গিয়েছিলাম। পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। আয়োজকরা আমাকে ভালোবেসে একটি গামছা দিলে আমি না করতে পারিনি। এটা নিয়ে ফেসবুকে স্টেটাস
সত্যিই দুঃজনক।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১১:০৮   ১৫২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ