ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই জামায়াতের প্রধান লক্ষ্য ঢাকা জেলা জামায়াত

জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই জামায়াতের প্রধান লক্ষ্য ঢাকা জেলা জামায়াত


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই জামায়াতের প্রধান লক্ষ্য ঢাকা জেলা জামায়াত

ঢাকা: ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার । ২৪ শের জুলাই বিপ্লবের পর দেশ পুণরায় স্বাধীনতার স্বাদ নতুন ভাবে উপভোগ করতে পেরেছে। বিগত সরকারের আমলে মানুষের মৌলিক অধিকারগুলো নষ্ট করেছে। তারা গুম - খুনের রাজত্ব কায়েম করে রেখেছিল‌‌ । জনগন আর সেই স্বৈরশাসন দেখতে চায় না। আজ ঢাকা জেলার দোহার- নবাবগঞ্জ অঞ্চলের রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসেন।

সোমবার সকাল ৯.০০ টায় দোহারের স্থানীয় মিলনায়তনে দোহার ও নবাবগঞ্জের বিশেষ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইনের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলার পূর্ব অংশের আমীর এডভোকেট ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কর্ম পরিষদ সদস্য ডাঃ দেওয়ান শহিদুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল কাদের , দোহার থানার আমীর মহিউদ্দীন কামাল, নবাবগঞ্জ (পশ্চিম অংশ) থানার আমীর মাওলানা হারুনুর রশীদ, দোহার ও নবাবগঞ্জ থানার সেক্রেটারী, নায়েবে আমীর, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সকল (রুকন) ভাই ও বোনেরা।

এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারকে আমরা একটি যৌক্তিক সময় দিব, যাতে করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। দোহারের জনগন সচেতন আগামী নির্বাচনে
তারা একজন যোগ্য লোকের হাতে ক্ষমতা তুলে দিতে চায়। তারা চায় তাদের আকাঙ্ক্ষাগুলো যারা বাস্তবায়ন করবে তাদেরকেই ভোট দিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে জনগনের মৌলিক দাবিদাওয়া প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এজন্য রুকন ভাই - বোনেরা জনগনের সাথে মিশে এসকল কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আর এজন্য আমাদের জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। পাশাপাশি নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলে নিজেদেরকে সমাজের সেবায় তুলে ধরতে হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪০   ২৯০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ