ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিএনপির উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

কাউখালীতে বিএনপির উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

কাউখালীতে বিএনপির উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে সোমবার ১৪ই এপ্রিল সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বর্ষবরণ ও বৈশাখী আনন্দ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি ডাকবাংলা চত্বর থেকে বের হয় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, সৈয়দ বাহাউদ্দিন পলিন, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত হোসেন তালুকদার, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়েব সিদ্দিকী সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, আমরা ১৪৩২ বঙ্গাব্দ বর্ষবরণ বরণ করে নিয়েছি।এ উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি । দীর্ঘদিন পর আমরা স্বাধীনভাবে বর্ষবরণ অনুষ্ঠান করতে পারছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এখানে কোন ভেদাভেদ নেই। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এটাই হল গণতন্ত্রের চর্চা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:২০:২২   ৩৫৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ