ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল উপজেলা প্রশাসন

আড়াইহাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল উপজেলা প্রশাসন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


আড়াইহাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শুভযাত্রা বের করা হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক সদক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।
শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও সাজ্জাত হোসেন বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনাকে নতুনভাবে জাগ্রত করে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি উৎসবমুখর পরিবেশে। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।’
এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক জুয়েল আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪২   ২৮০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ