ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকীতে কালবৈশাখী ঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধস্ত

দুমকীতে কালবৈশাখী ঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধস্ত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


দুমকীতে কালবৈশাখী ঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি বিধস্ত

পটুয়াখালী: দুমকীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপরে পড়ে দুই জন আহত শতাধিক ঘরবাড়ি বিধস্ত ও সহস্রাধিক গাছ উপরে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়।
জানাগেছে সোমবার দুপুর দুইটার দিকে ঝড় শুরু হলে দুমকী বগা বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়। ঝড়ের তান্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রী সহ মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়।এতে বাউফলগামি একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার(৩৫)আটকা পড়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তিন ঘন্টা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৬   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ