ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কাউখালীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে ১৫ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা। সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্য আলামিন শেখ, শাহনাজ আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ইউপি প্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, কোন অপরাধীরা কাউখালীতে থাকতে পারবেনা। সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, অপরাধীসহ সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে অবগত করার জন্য স্থানীয় জনগণকে জানান। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। পুলিশের পাশাপাশি আমাদের স্থানীয় ইউপি সদস্যেরাও মাঝেমাঝে মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৬   ২১২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ