ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাটুরিয়ায় চালের বস্তায় শেখ হাসিনার নাম, স্থানীয়দের ক্ষোভ

সাটুরিয়ায় চালের বস্তায় শেখ হাসিনার নাম, স্থানীয়দের ক্ষোভ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

সাটুরিয়ায় চালের বস্তায় শেখ হাসিনার নাম, স্থানীয়দের ক্ষোভ

মানিকগঞ্জ: সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার ৮ মাস পার হলেও এখনো মানিকগঞ্জের সাটুরিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচী হত দরিদ্র খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। বিষয়টিতে অনেকে পতিত স্বৈরাচার সরকারের উন্নয়নের প্রচার অব্যাহত রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

জানাগেছে, জেলার সাটুরিয়া উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারি ভাবে নিয়োগকৃত ১৮জন ডিলার। ওই সব ডিলারদের কাছে ৫ হাজার ৯শ’ ৬৬ জন সুবিধাভোগী কার্ডধারী হতদরিদ্ররা আছেন। এর মধ্যে বিভিন্ন কারনে বাতিলের তালিকায় ১৬৫ জন।ওই সমস্ত সুবিধাভোগীদের জন্য বরাদ্দ সরকারের নির্ধারিত মূল্যে ১৫টাকা কেজি দরে ৩০ কেজি ওজনের চালের বস্তা। যার মূল্য ৪৫০টাকা, যা কেবল ওইসব ডিলারের কাছ থেকেই কার্ড ধারীরাই পাবেন। প্রতি বস্তায় ওই স্লোগান থাকায় বিষয়টি নিয়ে সুবিধাভোগী, সাধারণ জনতা ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বৈচারের পতন হয়েছে পাটের বস্তায় কেন এখনো প্রচারণা ‍।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থান থেকে শেখ হাসিনার নামসহ ছবি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা আগের অবস্থাই বহাল রয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাইদ (বিএসসি) বলেন, ‘ফ্যাসিস্ট সরকার জনগণ ও ছাত্রজনতার আন্দোলনে দেশ থেকে বিদায় হয়েছে। তার কোনো প্রকার অপকর্ম বা প্রচারণার চিহ্ন দেশে থাকুক তা আমরা চাই না। যেহেতু, তাদের কর্মতৎপরতা বন্ধ হয়েছে তা যেন আর জাগ্রত না হয়।’

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের নামে ওই চালের বস্তায় এখনো তার নামে স্লোগান থাকাটা অন্যায়। যারা এখনো ফ্যাসিস্ট সরকারের প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।’

মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা মো: শিশির আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে। তবে চালের বস্তা পরিবর্তন না করে বিকল্পভাবে সমাধনের জন্য প্রশাসনের সাথে পুনরায় কথা বলা হবে।’

এ বিষয়ে ট্যাগ অফিসার অর্নিবাণ সরকার চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান থাকার সত্যতা স্বীকার করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের স্লোগান কোনো অবস্থাতেই আমাদের সমর্থন যোগ্য নয়।’ পূর্বের প্যাকেটজাত থাকার কারণে সরবরাহ হয়েছে বলে জানান তিনি।

সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রাবেয়া খাতুন লিজা বলেন, ‘যে সব বস্তায় ওই স্লোগানটি আছে খাদ্যগুদাম কর্মকর্তা ও ডিলারদের নির্দেশনা দেয়া হয়েছে নামটি কালো কালি দিয়ে মুছে দেয়ার জন্য কিন্তু এর ব্যতিক্রম হয়ে থাকলে বিষয়টির জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরে যাতে একই ভুল না হয় সে বিষয়েও খাদ্যগুদাম কর্মকর্তাকে বিশেষভাবে নির্দেশ দেয়া হবে।’

এল/আর

বাংলাদেশ সময়: ২০:২২:৪৭   ১৭২ বার পঠিত  |                  







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ