ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে বিএনপি’র আহ্বায়ক কমিটি স্থগিত

নাজিরপুরে বিএনপি’র আহ্বায়ক কমিটি স্থগিত


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


নাজিরপুরে বিএনপি’র আহ্বায়ক কমিটি স্থগিত

পিরোজপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিটিং মিডিয়ায় প্রকাশিত হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো: আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখা এর আহবায়ক কমিটির কার্য ক্রম স্থগিত করা হলো। অদ্য থেকে উক্ত ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে। শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগ পাওয়ায় উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে।

অভিযোগের সত্যতা প্রমানিত হলে অভিযুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭নং সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।

এ ব্যাপারে উপজেলা বিএপির আহবায়ক মো: মিজানুর রহমান দুলাল বলেন, ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১৮   ১৮৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ