ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ভোলা: চরফ্যাসনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে নির্মানের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতির ভাই বাবুল লাঠিয়ালের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার সময় বনবিভাগ কর্মিরা বাধা দিলে কিছু সময় বন্ধ রাখা হলেও ফের কেটে নেয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, সম্প্রতি সময়ে নদী ভাঙ্গনে বিএনপি সভাপতির ভাই বাবুল লাঠিয়াল মৎস্য আড়তের ঘর ভিটে ভেঙে যায়। দীর্ঘদিন চুপ থাকার পর আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতার ভাই বনবিভাগের জমি দখল করে মৎস্য আড়তের ভিটে নির্মানের চেষ্টা করে আসছিলেন। বনবিভাগের বাধার মুখে দখলে ব্যর্থ হন তিনি এবং তার দলবল।
বৃহস্পতিবার ফের তিনি ভাইয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মৎস্য আড়তের ভিটে নির্মানের জন্য মাটি উত্তোলন শুরু করে দেন। পরে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করে দিলেও ফের মাটি উত্তোলন শুরু করে দেন তারা।
অভিযুক্ত বিএনপি নেতার ভাই জানান, ওই খালটি ঢালচরের মৎস্য আড়তদাররা কেটেছেন। ওই খাল থেকে মাটি উত্তোলন করতে গেলে বন বিভাগ কর্মীরা বাধা দেন। আর যেখানে মাটি ভরাটের জমিটি স্থানীয় বাসিন্দাদের। ঢালচরের মৎস্য আড়তগুলো নদীতে ভেঙে যাওয়ায় মালিকানা জমিতে ভরাট করে ঘর নির্মাণের প্রস্তুতি নিতে গেলে বাধা দেন।
ঢালচর রেঞ্জকর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, বনভিবাগের জমি দখল ও ম্যানগ্রোভ বাগানের খালে মাটি কাটা কারো বৈধতা নেই। ওই নেতার ভাই ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে বনবিভাগের জমি দখল করে আড়তের ভিটে নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরে বনবিভাগ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই জমি জবর দখল ও মাটি উত্তোলন বন্ধ করে দিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:২৪   ৫১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ