ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার জন্য কেন্দ্র সচিবসহ আটক ৬

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার জন্য কেন্দ্র সচিবসহ আটক ৬


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার জন্য কেন্দ্র সচিবসহ আটক ৬

টাঙ্গাইল: ভূঞাপুরে এসএসসি (দাখিল) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব এবং এক পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভূঞাপুর ফাজিল মাদরাসায় পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ভূঞাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আব্দুস ছোবাহান ও পরীক্ষার্থী সোনিয়া আফরোজ লিমা। সে উপজেলার খাস বিয়ারা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

অপর চারজন হলেন- প্রশ্ন ফাঁেসর সহযোগি টেপিবাড়ী গ্রামের ইকবাল তালুকদারের ছেলে সুমন (২৫), ছাব্বিশা গ্রামের বাদশা মিয়ার ছেলে মিজানুর (৩৫), আমুলা গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে শাহ আলম (২৭), পূর্ব ভূঞাপুরের হায়দার আলীর ছেলে রায়হান আলী (৩৫)।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে এসএসসি (দাখিলের) গণিত পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্রের তৃতীয় তলায় একটি কক্ষের এক ছাত্রী প্রশ্নপত্র স্বজনের উদ্দেশ্যে নিচে ফেলে দেয়। এখানে ওই ছাত্রীর স্বজন সেটি সংগ্রহ করে ফটো কপি দোকানে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে ধরেন। পরে কেন্দ্রের সচিবকে দায়িত্ব অবহেলা এবং প্রশ্ন বাহিরে ফেলে দেয়ার ঘটনায় ওই শিক্ষার্থীসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এদিকে, কক্ষপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন- কোনাবাড়ী দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল হাই, নিকলা দড়িপাড়া দাখিল মাদরাসার শিক্ষক মোতালেব হোসেন এবং জিগাতলা দাখিল মাদরাসার শিক্ষক জহুরুল ইসলাম। তাদেরকে দায়িত্ব অবহেলায় আওতায় আনা হয়নি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, প্রশ্নপত্র কম থাকা ও দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে আটক করা হয়। এছাড়া কক্ষ থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাহিরে পাচারের অভিযোগে এক পরীক্ষার্থী এবং তার ৪ সহযোগিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৪   ৪৩০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ