ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে আওয়ামীলীগ:এড.ছিদ্দিক উল্ল্যাহ মিয়া

রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে আওয়ামীলীগ:এড.ছিদ্দিক উল্ল্যাহ মিয়া


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে আওয়ামীলীগ:এড.ছিদ্দিক উল্ল্যাহ মিয়া

ভোলা: সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার এ দেশে রামরাজত্ব কায়েম করেছিল। রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করেছে আওয়ামীলীগ সরকার। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংস্কার চাচ্ছেন। তবে সংস্কার হল একটি চলমান প্রক্রিয়া। তারেক রহমানের ৩১ দফা দাবীর মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেছেন।
তিনি আরোও বলেন, ৫ আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামীলীগ সরকারকে হটিয়েছে। ছাত্র জনতার তোপে সাবেক প্রধান মান্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই উল্লেখিত ৩১ দফার দাবী গুলো মানুষের কাছে পৌছে দিতে চরফ্যাসন-মনপুরার শহরসহ গ্রামাঞ্চলে প্রচার প্রচারনা ও গণসংযোগ করে যাচ্ছি।
ছিদ্দিক উল্ল্যাহ মিয়া আরো বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোন চাঁদাবাজ সন্ত্রাসের বিএনপিতে ঠাঁই হবেনা। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের চর‌্যফাসন-মনপুরায় কোন চাঁদাবাজ ও সসন্ত্রাসকে স্থান দেয়া হবেনা।
এর আগে সকালে তিনি চরফ্যাসন আগমন উপলক্ষে কয়েকশ নেতাকর্মী-সমর্থক ও সুশিল সমাজের ব্যাক্তিরা মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে বরন করে নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৭   ৪৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ