ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় অবৈধ যানবাহনের তান্ডবে পৌরবাসীর অরাজক উপলব্ধি

কলাপাড়ায় অবৈধ যানবাহনের তান্ডবে পৌরবাসীর অরাজক উপলব্ধি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


 

কলাপাড়ায় অবৈধ যানবাহনের তান্ডবে পৌরবাসীর অরাজক উপলব্ধি

পটুয়াখালী: কলাপাড়া পৌরশহরের ধারণ ক্ষমতার তিনগুণ বেশি যানবাহনের চাপে পৌরবাসীর অসহনীয় ভোগান্তিতে চলছে অরাজক অবস্থা। পৌরএলাকা এখন অবৈধ যানের শহরে পরিনত হয়েছে। এসব যানের চাপে শহরবাসীর বেহাল দশা।

অটোবাইক, মিশুক ও অটোরিকশার পাশাপাশি অবৈধ কৃষিযান ট্রলি, হামজা এই শহরের মানুষ কে জিম্মদশায় ফেলেছে। যানজটের পাশাপাশি অসহনীয় শব্দদূষণের শিকার হচ্ছে মানুষ। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কাছে শহরটির সড়কগুলোতে চলাচল খুবই ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। ইতোপূর্বে শহরে দিনের বেলা মালবাহী ট্রাক প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু এখন সব চলে ফ্রী স্টাইলে। এছাড়া শহরের ব্যস্ততম সড়কের দুইপাশ দখল করে শত শত মোটরসাইকেল সবসময় পার্কিং করে রাখা হয়। ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকানের মালামাল রাখছেন। এক কথায় শহরটিতে চলছে বিশৃঙ্খল অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই শহরে সড়কে চলাচলে যানবাহনের কিংবা চালকের কোন ধরনের লাইসেন্স লাগে না। সব চলে ফ্রী স্টাইলে।

কলাপাড়া পৌরসভার কর নির্ধারক রফিকুল ইসলামের দেওয়া তথ্যানুসারে শহরটিতে লাইসেন্সধারী প্রায় এক হাজার অটোবাইক, মিশুক ও অটোরিকশা রয়েছে। কিন্তু এর মধ্যে ২৭৫টি মিশুক, ২১৬ টি অটোবাইক ও অর্ধশতাধিক অটোরিকশার লাইসেন্স নবায়ন রয়েছে। অথচ বাস্তবে শহরটিতে দুই হাজারের বেশি এসব যান চলাচল করছে। এছাড়া ট্রাক, ট্রলি, হামজা, ভ্যান, টমটম, মাহেন্দ্র তো আছেই। বর্তমানে অবৈধ যানবাহনের চাপে শহরটিতে চলাচল ভোগান্তি চরমে রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের কোন ধরনের তদারকি না থাকায় অবৈধ এ যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না। পৌরসভার নাগরিকরা নাগরিক সেবা নিশ্চিতে পৌর কর্তৃপক্ষের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়া বাসীর সভাপতি নজরুল ইসলাম জানান, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এনং বৈধ যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে না পারলে শহরবাসীর ভোগান্তি কমবে না। এজন্য পৌরসভা কর্তৃপক্ষের আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কলাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্যলাল চক্রবর্তী জানান, কলাপাড়া পৌরশহরের অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৭   ২৪৪ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ