ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৭৫ বছর বয়সী নানীকে পিটিয়ে হত্যা,নাতি গ্রেপ্তার

৭৫ বছর বয়সী নানীকে পিটিয়ে হত্যা,নাতি গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


৭৫ বছর বয়সী নানীকে পিটিয়ে হত্যা,নাতি গ্রেপ্তার

পটুয়াখালী: দুমকিতে হামলার পরে ৭৫ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মনির হোসেন ওই নারীর চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন । টাকা না পেয়ে ঐ নারীর ছেলে বাবুল খানকে পিটিয়ে জখম করেন । তান্ডবের একপর্যায়ে ঐ নারীকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম বলেন, খুনি মনিরের সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে । তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে আমি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছিলাম।
অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।
দুমকী থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য খুনি মনির হোসেন নানার বাড়ির সুবাদে বর্তমানে ঐ বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম মীর আলী হোসেন ।

এন / আর

বাংলাদেশ সময়: ১৭:০৮:১০   ৩৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ