ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ষাটোর্ধ মাকে পেটালো ছেলে

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ষাটোর্ধ মাকে পেটালো ছেলে


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ষাটোর্ধ মাকে পেটালো ছেলে

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম। সোমবার (২১ এপ্রিল) বিকেলে মহিপুর থানার ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ রাতেই এ ঘটনায় আহত নূরনেছা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত জেরে ছেলে নূরুল-ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন, এসময় লাঠির আঘাতে নূর নেছা বেগমের বাম হাত ভেঙে যায়। এ সময় মারধর থামাতে গেলে নুরুল ইসলাম’র তার ছোটো ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

মঙ্গলবার সরেজমিনে গেলে আহত ষাটোর্ধ মা নূরনেছা বলেন, তিন ছেলে একসাথে জমি ক্রয় করেছেন, সেই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগে ভাগাভাগি করে দেন। পরে আমার ছোটে ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের মুঠোফোনে ০১৭৪৩৭৪৪৭০৫ নম্বরে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করে বলেন, নুরুল ইসলাম দূরে রয়েছেন বলে কল কেটে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:৩৮   ৩১৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ