ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার ময়না এ সি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের পদত্যাগের দাবীতে বুধবার (২৩ এপ্রিল) সকালে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় বোয়ালমারী-মোহাম্মদপুর সড়কের ময়নায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়। স্কুল গেটে তালা দিয়ে সকল শিক্ষককে বন্দি করে রাখে। প্রায় আড়াই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি ও অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। এ সময়ই উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন।

ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সজীবসহ একাধিক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণ স্কুলে আসেন না, স্কুল প্রাঙ্গণের লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি করেছেন, স্কুলের পুরাতন ভবন বিক্রি করেছেন, স্কুলের আয় ব্যয়ের কোন হিসাব দেয় না। তার কাছে জানতে চাইলে তিনি উল্টো ধমক দিয়ে তাড়িয়ে দেন। পুরাতন ভবন বিক্রি করার কারণে সায়েন্সল্যাবের ক্লাস স্কুল মাঠে রোদে বসে করতে হয়। যার কারণে সকল শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।

তারা আরো বলেন, প্রধান শিক্ষক যোগদান করার পরে স্কুলে এক টাকারও উন্নয়ন কাজ হয়নি। প্রতিদিন দুইটা করে ক্লাস হয়।
প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলকে পাঠিয়ে শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে ফিরিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সকল অভিযোগ শোনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:০০   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ