ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের লালমোহন উপজেলার কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের লালমোহন উপজেলার কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের লালমোহন উপজেলার কমিটি গঠন

ভোলা: লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠন করা হয়েছে। হাফিজুর রহমান মুন্নাকে আহ্বায়ক এবং জাহিদুল ইসলাম জাহিদকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত। কমিটিতে মাকসুদুর রহমান শোভনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মেহেদী হাসান জিহাদ, মাহমুদুল হাসান আবির, জহিরুল ইসলাম জয়, শাহজাহান চৌধুরী ও নাহিদ পাটোয়ারীকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। এছাড়া তারেক রহমান, হাসনাইন আহমেদ, শিহাব, নাঈমুল ইসলাম, শরিফ মাহমুদ, রাকিবুল ইসলাম, জিহাদ ইসলাম, জুয়েল হুযাইফা, মো. শুভ, আরিফুল ইসলাম, নাজিমুর রহমান মঞ্জু , আনন্দ ইসলাম শুভ এবং মোহাম্মদ তুষারকে সম্মানিত সদস্য করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসন ভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করবো। এছাড়াও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষেও আমরা নিরলসভাবে কাজ করবো।

তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক চেতনা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য কার্যকর ভূমিকা রাখার কথাও জানিয়েছেন নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত জানান, নতুন কমিটির নেতৃত্বে লালমোহন উপজেলায় জাতীয় ছাত্র সমাজের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪২:১০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ