ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জয়পাড়া বাজারে চুরি,নগদ টাকা মালামাল লুট

দোহারে জয়পাড়া বাজারে চুরি,নগদ টাকা মালামাল লুট


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


 

দোহারে জয়পাড়া বাজারে চুরি : নগদ টাকা মালামাল লুট

ঢাকা: দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে মৃত. জব্বার মোল্লার ছেলে মো. হারুন অর-রশিদের একটি মুদি দোকানে বৃহৎ চুরির ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমান সিগারেট, নগদ টাকাসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে দোকান মালিক মো. হারুন অর-রশিদ অভিযোগ করেন।

বুধবার ২৩ এপ্রিল রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও ব্যবসায়ীসূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার জয়পাড়া বাজারে প্রাচীন মুদি ব্যবসায়ী জব্বার মোল্লার দোতলা বিশিষ্ট টিন -কাঠের দোকানের পূর্ব দিকের জানালার রড ভেঙ্গে চোরদল দোকানের ভেতর প্রবেশ করে।এ সময়ে দোকানের ভেতর থাকা বিপুল পরিমাণ সিগারেটসহ,চা-পাতা,দুধ এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।এ সময়ে স্থানীয়রা বিষয়টি সন্দেহ হলে দোকানদাররা বিষয়টি দেখতে পেয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে জানালে তাৎক্ষনিক ঘটনাস্থলে টহল পুলিশ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ সময়ে দোকান মালিক হারুন অর-রশিদকে জানালে তিনিও উপস্থিতি হউন।পরে পুলিশ পরিদর্শনে দেখা যায়, দোকানের উপড়ের জানালা ভাঙ্গা।ধারনা করা হচ্ছে, এই পথ দিয়ে দোকানের উপর তলা দিয়ে ভিতরে ঢুকে আলমারি ভেঙে ভিতরে থাকা বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ফোনের রিচার্জ কার্ড এবং বিকাশ এজেন্টের বিক্রি করা নগদ টাকা লুট করেন।পরে নীচ তলা থেকে আরও পাইকারি মালামাল লুটে নেন।এতে তার ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকানী।

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আ. আজিজ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দু:খজনক। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, এ ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে পুলিশ কাজ করছে।

তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দোহার,ঢাকা।

এল/আর

 

বাংলাদেশ সময়: ১২:৩২:১৫   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ