ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বসতঘরে ট্রাক ওঠে প্রাণ গেলো ঘুমন্ত নারীর

ভূঞাপুরে বসতঘরে ট্রাক ওঠে প্রাণ গেলো ঘুমন্ত নারীর


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


 

ভূঞাপুরে বসতঘরে ট্রাক ওঠে প্রাণ গেলো ঘুমন্ত নারীর

টাঙ্গাইল: ভূঞাপুরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টায় বসতঘরে ট্রাক ওঠে প্রাণ গেলো এক ঘুমন্ত নারীর।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড়ের পাশে বেতুয়া আটআনী পাড়া গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী রোমেচা বেগম (৫৫) তার বসত ঘরে ঘুমিয়ে ছিলেন।

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে প্রবেশ করে উল্টে যায়। এসময়ে ঐ ঘরে ঘুমিয়ে থাকা মোছা. রমেচা বেগম ট্রাকের নিচে চাপা পাড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

রোমেচার পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোমেচার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার ডিউটি অফিসার এসআই অনন্ত দাস বলেন, পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩৫   ৩৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ