ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ ভূঞাপুরে নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত

কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত

পিরোজপুর: কাউখালীতে শুক্রবার ২৫ এপ্রিল দিনব্যাপী শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ পরিষদের সভা আশ্রম প্রাঙ্গণে নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভার শুরুতে সাধারণ সম্পাদক এডভোকেট রণঞ্জয় কৃষ্ণ দত্ত আলোচ্য বিষয়সমূহ সভায় উপস্থাপন করেন । উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে যে সব সিদ্ধান্ত গৃহিত হয় ।
শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের একমাত্র সন্ন্যাসী স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজকে ঋত্ত্বিক নিয়োগ সহ দীক্ষা দানের সর্বময় ক্ষমতা অর্পণ করা হয় । আগামী অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আশ্রমে দীক্ষাদান কার্যক্রম শুরু হবে।
আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষকে আশ্রমের তহবিল তসরূপ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য কেন্দ্রীয় কমিটি থেকে চূড়ান্ত অব্যাহতি সহ শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশের সকল স্তরের সদস্য পদ থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।
আশ্রমের বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র পরিপন্থিভাবে নির্বাচিত হওয়ায় কমিটি বিলুপ্ত করে অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারকে আহবায়ক ও অ্যাডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়।
মাতৃ সঙ্ঘের সাধারণ সম্পাদকের কার্যকলাপে সংগঠনের মধ্যে দলাদলি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মাতৃসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। ৩৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের অধিক সদস্য সভায় উপস্থিত ছিলেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:১৯   ৪১৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া
চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ