ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় আগুনে পুড়েছে ৪ দোকান

সালথায় আগুনে পুড়েছে ৪ দোকান


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


সালথায় আগুনে পুড়েছে ৪ দোকান

ফরিদপুর: সালথায় আগুনে পুড়ে অন্তত ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।
আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তারমোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুরে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান তারা। ওই আগুন মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে চোখের পলকে বাবু মোল্যার ফার্নিচারের দোকান, বক্কার শেখের গ্রীলের দোকান ও হাবিব মুন্সীর লেপের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

তবে সময় মতো ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অন্তত ৩০ থেকে ৩৫ টি দোকান আগুন থেকে রক্ষা পায় বলে জানান বাজারের দোকানদাররা।

সালথা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:২৫   ২৮১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ