ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে গোলাম রাব্বি হাওলাদার (১৯) নামের এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের বড় ভাই মো.আবদুর রহিম জানান, তার ছোট ভাই গোলাম রাব্বি হাওলাদার উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছে। আজ রোববার ইংরেজি ১ম পরীক্ষা শেষে কাঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে অটো টেম্পু যোগে বাড়ী ফিরছিল। পথে উত্তর চেঁচরী গ্রামের বালির খালের ব্রীজে পৌছালে ২০/২৫ জনের দূর্বৃত্ত পথরোধ করে। এসময় অটোতে থাকা গোলাম রাব্বিকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, দূর্বৃত্তরা পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর ও গৌরিপুরে গ্রামের বাসিন্ধা।
মাদ্রাসা সুপার মো.খলিলুর রহমান জানান, একজন পরীক্ষার্থীকে এভাবে কুপিয়ে জখম করা দুঃখজনক। ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষা দেওয়াও অনেকটা অনিশ্চিত হয়ে পরেছে। থানার ওসি তদন্ত হারান চন্দ্র জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:২১   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ