ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় দুই ইউপিতে প্রশাসক নিয়োগ

কলাপাড়ায় দুই ইউপিতে প্রশাসক নিয়োগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় দুই ইউপিতে প্রশাসক নিয়োগ

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ও ধানখালীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ওই দুই ইনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা চেয়ারম্যান হিসেবে থাকছেন না। ইউনিয়ন দু’টিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৩ এপ্রিল পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে প্রশাসক নিয়োগের খবরটি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩,১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ১৯ আগস্ট ২০২৪ তারিখের সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান কে (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক নিয়োগ করে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এর ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে থাকছেন না।

খবরটি নিয়ে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য শাহজাদা পারভেজ টিনু মৃধ্য ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। পরবর্তী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দুই চেয়ারম্যানকে বাদ দেওয়ার ঘটনায় ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের আলোচনা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:২০   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ