ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সংযোগ সড়ক না থাকায় ৩০ বছর ধরে অকেজো দুই ব্রিজ

সংযোগ সড়ক না থাকায় ৩০ বছর ধরে অকেজো দুই ব্রিজ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


সংযোগ সড়ক না থাকায় ৩০ বছর ধরে অকেজো দুই ব্রিজ

টাঙ্গাইল: ভূঞাপুরে কোন কাজেই আসছেনা ৩০ বছর আগে নির্মাণ করা দুটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না স্থানীয় লোকজন। মাদকসেবীরা খুলে নিচ্ছে রড, খসে পড়ছে পলেস্তার। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘর-বাড়ি, চাষ করা হচ্ছে সবজি। ব্রিজ দু’টি কাজে না আসায় দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।

সরেজমিনে দেখাযায়, ভূঞাপুর উপজেলার কুকাদাইর, জিগাতলা, বামনহাটা, রামপুর, গোপিনাথপুর, সরইপাড়াসহ হাজারো মানুষের দুর্ভোগ লাগবে প্রায় ৩০ বছর আগে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। জিগাতলা উত্তরপাড়া এলাকায় এ ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠে সংযোগ সড়কের। তবে ৩০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এর বাস্তব প্রতিফলন ঘটেনি। ফলে ব্রিজ দুটি কোন কাজেই আসছেনা স্থানীয়দের।

ইতোমধ্যেই ব্রিজের রড খুলে নিয়ে গেছে মাদকসেবীরা, খসে পড়ছে পলেস্তার। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রোপন করা হয়েছে গাছপালা, চাষ হচ্ছে সবজির। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে জনস্বার্থে নির্মাণ করা ব্রিজ দুটি এখন স্থানীয়দের গলার কাঁটা। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর।

জিগাতলা গ্রামের বাসিন্দা খন্দকার মাসুদ বলেন, ছোট থেকেই দেখে আসছি ব্রিজ আছে কিন্ত সংযোগ সড়ক নেই, এই কারণে বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, সন্ধ্যা হলেই মাদক সেবীদের আড্ডা বসে এই দুটি ব্রিজে, মেয়েরা তো দূরের কথা সাধারণ মানুষও এই রাস্তা দিয়ে চলাচল করতে সাহস পায়না। দ্রুত ব্রিজ সংস্কারসহ দু’পাশে মাটি ফেলে রাস্তা সচল করা জরুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানান, সরেজমিনে তদন্ত করে ব্রিজ দুটি সংস্কার পূর্বক সংযোগ সড়কের ব্যবস্থা করে দেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৯:০১   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ