ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা

কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে কীটনাশকের অপপ্রয়োগ রোধে উপজেলার কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কীটনাশক বিক্রেতা মীর জিয়াউর রহমান, লাভলু শিকদার, রফিকুল ইসলাম, মাধব চন্দ্র কুণ্ড, মোশারেফ হোসেন, সমিরন হালদার সোলেমান হাওলাদার, সাগর কুন্ডু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা কীটনাশক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক ওষুধ বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস বলেন, প্রত্যয়ন ছাড়া কোন ওষুধ বিক্রি করা যাবে না। প্রয়োজন বোধে আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে ওষুধ বিক্রি করবেন এবং রেজিস্টার খাতায় নাম লিখে রাখবেন। সব সময় ভালো কোম্পানির ওষুধ বিক্রি করার চেষ্টা করবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, যদি কোন দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব। ওষুধের নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:০৬   ২৩৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ