ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সন্ধ্যা নদীর ভাঙনের রক্ষার দাবি এলাকাবাসীর মানববন্ধন

সন্ধ্যা নদীর ভাঙনের রক্ষার দাবি এলাকাবাসীর মানববন্ধন


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


সন্ধ্যা নদীর ভাঙনের রক্ষার দাবি এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল: উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবল থেকে ৫ ইউনিয়নকে রক্ষায় মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। মানববন্ধন ছিল জনতার ঢল। ৩০ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় সন্ধ্যা নদী ঘেঁষে বড়াকোঠা ইউনিয়নের সাকরাল, নারিকেলি,চাউলাহার, এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বাধঁ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারিকেলি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,উপজেলা যুবদলের সদস্য মোঃ আনিচুর রহমান,বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান মন্টু,সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, মোঃ ছরোয়ার হোসেন মৃধা,বড়াকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিক মল্লিক,বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন,বড়াকোঠা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী জাকের মল্লিক,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাজাহান ঢালী,বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসাইন. উপজেলা শিবিরের তদারককারী মোঃ রমজান আলী,৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। এসময় বক্তারা বলেন উজিরপুর-সাতলা সড়কে সন্ধ্যা নদী ভাঙনের কবলে ৫টি ইউনিয়নের লোকজন। পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা ।

এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি,মৎস্য ব্যাহত হবে। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসার শঙ্কা রয়েছে। এ থেকে রেহাই পেতে অচিরেই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে মানববন্ধনে বক্তারা। অন্যাথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

এ ব্যপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়িবাঁধ নির্মাণের জন্য জনগণের যৌক্তিক দাবি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়া নদী ভাঙন রোধে অচিরেই ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৫   ২৮১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ