ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী

শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী

ভোলা: লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন কামিল মাদ্রাসার মাঠ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

এরপর চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস মো. আব্দুল হক, কাজী শাহে আলম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মুছা, সাধারণ সম্পাদক আব্দুজ জাহের, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমূখ।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অভিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই।

এন/আর

বাংলাদেশ সময়: ০:০৮:০২   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ