ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি এক কোটি টাকা

আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি এক কোটি টাকা


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি এক কোটি টাকা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। বৃহস্পতিবার (০১ মে) গভীররাতে উপজেলার মহিষখলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভীররাতের দিকে বাজারটিতে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাৎ হয়েছে বলে ধারনা ।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। স্থানীয় লোকজন ও পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগেই বাজারের ছয়টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়।

মহিষখলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মুক্তার হোসেন বলেন, দোকান বন্ধ করে বাড়িতে ছিলাম। হঠাৎ করে ঘরের ভেতর আগুনের ধোঁয়া দেখে বাজারের পাহারাদার আমাকে ফোন দেয়, এসে দেখি মূহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরনবী তালুকদার বলেন, অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাড়ানোর আশ্বাস প্রদান করেছেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩১   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ