ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়রা নদীর ইজারা বাতিলের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

পায়রা নদীর ইজারা বাতিলের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


পায়রা নদীর ইজারা বাতিলের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

বরগুনা: আমতলীর পায়রা নদীর ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০ টাকা করার দাবীতে শনিবার সকালে খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতা কর্মীরা। মানবন্ধন কর্মসূচীতে দুই শতাধিক নেতা কর্মী এবং সাধারন মানুষ অংশগ্রহন করে।
শনিবার সকাল ১১ টায় আমতলী-পুরাকাটা পারাপারের খেয়াঘাট এলাকার আমতলীর পাড়ে বরগুনার জেলা পরিষদ কর্তৃক দেওয়া ফেরির ইজারা বাতিল এবং নৌকায় খেয়াপারাপারে ভাড়া ১০ টাকা করার দাবীতে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসীচী পালিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইসলাম আন্দোলন বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক জিহাদী, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুব মাতুব্বর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মীর সোলায়মান, ইসলামী যুব আন্দালনের আমতলী শাখার সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ ও ইসলামী যুব আন্দোলনে আমতলী শাখার সাধারন সম্পাদক হাফেজ মো. ইছা প্রমুখ।
বক্তারা বরগুনার জেলা পরিষদের দেওয়া পায়রা নদীর ফেরির ইজারা বাতিল করে বিনা টাকায় সাধারন গরীব মানুষের পারাপারের জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা বলেন, গত বছর যেখানে জনপ্রতি পারাপাড়ের ভাড়া ছিল ২০ টাকা এবছর সেখানে জন প্রতি ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা নির্ধারন করে দেয় জেলা পরিষদ। এত টাকা দিয়ে সাধারন গরীব মানুষের পক্ষে খেয়াপারাপাড় কঠিন হয়ে পড়েছে। তাই ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০টাকা করার দাবী জানান।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, প্রতি ৩ বছর পর পর সরকারী নিয়ম অনুযায়ী ইজারা মূল্য বাড়াতে হয়। সে ক্ষেত্রে সাধারন মানুষের কথা বিবেচনা করে নামমাত্র টাকা বাড়ানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:০৪   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ