ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তারুন্যের জীবন গঠনে, খেলাধুলার বিকল্প নেই: জেলা প্রশাসক আশরাফুর রহমান

তারুন্যের জীবন গঠনে, খেলাধুলার বিকল্প নেই: জেলা প্রশাসক আশরাফুর রহমান


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


তারুন্যের জীবন গঠনে, খেলাধুলার বিকল্প নেই: জেলা প্রশাসক আশরাফুর রহমান

ঝালকাঠি: জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, তরুনদের সুস্থ্য দেহ, সুস্থ্য মানষিকতা বিকাশের লক্ষ্যে নিয়মিত ক্রিড়াচর্চা অত্যান্ত জরুরী। খেলাধুলাই পারে তরুনদের জীবন গঠনে সহায়ক ভুমিকা রাখতে। মাদক থেকে বিরত রাখতেও, খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.শাহআলম, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, সহকারি কমিশনার ইশতিয়াক হাসান ও থানার ওসি মংচেনলা।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাঈম আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং ক্রিড়া সংগঠক মো.হাসিব ভুট্রো।
প্রধান অতিথি জেলা প্রশাসক এমন একটি টুর্নামেন্টে আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য গত ২২ এপ্রিল কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
খেলায় ৮ টি টিম অংশ নেয়। দলগুলো ছিল, কাঁঠালিয়া উপজেলা একাদশ, ওয়েষ্ট আউরা কিংস, শৌলজালিয়া আবু সালেহ স্মৃতি সংসদ, কুয়েত প্রবাসী খুলনা, পিরোজপুরের ইয়ং স্টার মঠবাড়ীয়া, পটুয়াখালীর মির্জাগঞ্চ একাদশ, বরগুনা সদরের সালমান ওয়ারিয়র্স, বেতাগী একাদশ।
ফাইনালে কাঁঠালিয়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০৭ রান করেন। জবাবে কুয়েত প্রবাসী খুলনা একাদশও সমান সংখ্যক রান করেন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী সুপার ওভার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আলোর স্বপ্লতা হওয়ায় উভয় সুপার ওভার খেলতে অপরাগতা প্রকাশ করেন। পরে কর্তৃপক্ষ উভয় দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ান ঘোষনা করেন। হাজার দর্শক মাঠে ফাইনাল খেলা উপভোগ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৯   ৪২০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ