ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বিএনপি নেতা নাসির গ্রেপ্তার

বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বিএনপি নেতা নাসির গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বিএনপি নেতা নাসির গ্রেপ্তার

ফরিদপুর: সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলার প্রধান আসামি এবং সালথা উপজেলা বিএনপির বহিস্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

রবিবার (০৪ মার্চ) দুপুর ২টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও সালথা উপজেলা বিএনপির বহিস্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিস্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৩   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ