ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বদরপুর ইউনিয়ন উত্তরশাখা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

বদরপুর ইউনিয়ন উত্তরশাখা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


বদরপুর ইউনিয়ন উত্তরশাখা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

ভোলা: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তরশাখা) বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তরশাখা) বিএনপির আয়োজনে বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজার হাই স্কুল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বদরপুর ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপির সভাপতি মো. শহিদ উল্লাহ মেলকার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বদরপুর ইউনিয়ন (উত্তরশাখা)বিএনপির সাধারণ সম্পাদক মো. নেছার উল্লাহ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, মো. ফয়সাল তালুকদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,ডেলিগেট সদস্য এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:০৬   ২৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ