ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

পিরোজপুর: আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।

সোমবার (০৫ মে) সকাল ১০ টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে আমারদেশ পাঠক মেলার উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে ও সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় মো: শফিকুল ইসলাম (শাফিক), প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব কুমার রায়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান (রিপন), সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাচানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৭   ২৩৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ