ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি

গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি

পটুয়াখালী: বাউফলে নিজাম উদ্দিন নামের এক শ্রমিকের গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার (৪ মে) রাতে কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন পেশায় একজন রিক্সা চালক।
নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, ঘটনার দিন মধ্যরাতে বসতঘর সংলগ্ন গোয়াল ঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
কোনমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় গরু, ছাগলসহ অর্ধশতাধিক হাঁস মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমন্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায় । পরিবারের অন্য সদস্যরা জানায়, এর আগে তাদের বসতঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, “কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৩   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ