ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল: ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (০৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী বিএনপি নেতা লাল খাঁন সংবাদ সম্মেলনে বলেন, এক বছর আগে বামনহাটা, ছাব্বিশা, অর্জুনাসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের নিকট থেকে ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমাসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুকে সাবমারসিবল পাম্প বা টাকা ফেরত দিতে বলি।

এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায়। এর প্রতিবাদ করায় গত রবিবার আমার ছেলে প্রান্তের উপর ফারুক বামনহাটা বাজারে হামলা করে এবং মারধর করে। যখন তার উপর হামলার ঘটনা ঘটে তখন আমি ঘটনাস্থলে ছিলামই না। ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা এই লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টো ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।

ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামে ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টো আরও অর্থ দাবি করে সে। পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সাথে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৮   ৫৭২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ