ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে বিভিন্ন দাবীতে অধস্তন আদালত কর্মচারীদের কর্মবিরতি পালন

পিরোজপুরে বিভিন্ন দাবীতে অধস্তন আদালত কর্মচারীদের কর্মবিরতি পালন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


পিরোজপুরে বিভিন্ন দাবীতে অধস্তন আদালত কর্মচারীদের কর্মবিরতি পালন

পিরোজপুর: বিদ্যমান বন্টক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে কর্মবিরতি পালন করেছে অধস্তন আদালত ও ট্রাইবুনালের কর্মচারীরা।

সোমবার (৫ মে) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সকাল সাড়ে ৯ থেকে ৩ ঘন্টার কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, আল মামুন, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম প্রমূখ।

বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন থাকা সচিবালয়ের অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ৭ম - ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান বন্টক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানান। কর্মবিরতি চলাকালে জেলার সকল আদালত কক্ষ তালাবদ্ধ রাখা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:০১   ১৫৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ