ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিকল্প কর্মসংস্থানের লক্ষে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

লালমোহনে বিকল্প কর্মসংস্থানের লক্ষে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


লালমোহনে বিকল্প কর্মসংস্থানের লক্ষে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ভোলা: লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ৩২ জন নিবন্ধিত জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের এসব বকনা বাছুর দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে এসব বাছুর তুলে দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪২:১৯   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ