ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অগ্নিকাণ্ড বসতবাড়ি পুড়ে ছাই

সিংগাইরে অগ্নিকাণ্ড বসতবাড়ি পুড়ে ছাই


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


সিংগাইরে অগ্নিকাণ্ড বসতবাড়ি পুড়ে ছাই

মানিকগঞ্জ: সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ীর চৌচালা টিনের ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা আসবাবপত্র, স্বর্নালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল। রবিবার(৪ মে) রাত ৭ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম চৌরাস্তা এলাকার মৃত. কোহিনুর মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম চৌরাস্তা পাশে মৃত কোহিনুর মিয়ার বাড়িতে হঠাৎ সন্ধ্যার পর আগুন লাগে। পরিবারের লোকজন আগুন দেখে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশী এগিয়ে আসে। আগুনের লেলিহান শিখায় পুরো ঘরটি পুড়ে যায়।

এ সময় আগুন দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে নেভানোর চেস্টা করে। ততক্ষনে সেমিপাকা চার রুমের ১টি চৌচালা টিনের ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্নালংকার পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও পরিবারের দাবি আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ক-শার্কিট থেকে।
উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি ও ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৩   ১৮৮ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ