ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালীতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


কাউখালীতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে বিআরডিবির আয়োজনে কোমলমতী শিক্ষার্থীদের সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বাল্য বিয়েতে না বলি।সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিআরডিবি ঢাকা ইরেসপো দ্বিতীয় পর্যায়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবীব মিলন।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১১   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ