ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

পটুয়াখালী: আউলিয়াপুর ইউনিয়নে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা পুলিশ।
ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরীটি নিজ বাড়ি থেকে নিকটবর্তী চাচার বাড়িতে যাওয়ার পথে পাশের গ্রামের তিন যুবক রাসেল মিঠু (৩০), মিরাজ (২৮) ও রানা (৩২) তাকে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে আরও তিন থেকে চারজন আগে থেকেই অবস্থান করছিল। পরে তারা মেয়েটিকে ধর্ষণ করে।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুইজনকে আটক করে। তবে ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার এসআই মো. কামরুল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, বাকি অভিযুক্তদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৯   ২৪০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ