ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর

কলাপাড়ায় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


কলাপাড়ায় দ্রুতগামী অটোবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

পটুয়াখালী: কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়ের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকায় পৌঁছালে সিক্স লেন এলাকায় একটি দ্রুতগামী অটোবাইক মারিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের পরিবার মামলা করতে অনিচ্ছা প্রকাশ করে এবং মরদেহ দাফনের জন্য নিয়ে যায়।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১২   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ