ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সালথায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


সালথায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুর: সালথায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ মে) বিকেলে উপজেলার কাউলিকান্দা, ভাওয়াল, কদমতলা, মোড়েরহাট এলাকার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী। এ সময় সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এএসআই শাহবুদ্দিন খান উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, সালথা উপজেলা কুমার নদে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। চায়না দুয়ারী জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী বড় হওয়ার আগেই মারা পড়ে যায়। তাই দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫৩   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ