ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার

মধ্যনগরে ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫


মধ্যনগরে ছাত্রলীগের আহ্বায়ক গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহম্মেদ সানী (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সজীব রহমানের নেতৃত্বে এসআই আসাদুল ইসলাম, এসআই বিকাস সরকার, এএসআই মোঃমহিনুর সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৯ মে) রাত একটার দিকে মধ্যনগর থানার গন্দিরগাঁও(মোহাম্মদ আলীপুর) এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ।

মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নবেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার এজাহারনামীয় আসামী হিসেবে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহম্মেদ সানী কে গ্রেপ্তার করা হয় ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী হিসেবে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহম্মেদ সানী কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে । পরবর্তীতে তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৯   ৫৭৭ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ