ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান

বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান

ফরিদপুর: বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা মহল্লায় অবস্থিত একটি অনুমোদনহীন শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহিদ বিশ্বাসকে (৬০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর শিশু খাদ্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে নিয়ে বিনষ্ট করা হয়। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।

আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা মহল্লার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন করছিলেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের নকল শিশু খাদ্য জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য উদ্ধার করে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:১২   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ