ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলা

আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


আগৈলঝাড়ায় চাঁদা না পেয়ে শিক্ষকের ওপর হামলা

বরিশাল: আগৈলঝাড়া রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে মাঠ ভরাট কাজে সরকারি বরাদ্দকৃত টাকা থেকে ওই বিদ্যালয়ের শিক্ষক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের কাছে একই এলাকার প্রভাবশালী নুর আলম শুক্রবার সন্ধ্যায় চাঁদার দাবি করে। ওই শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করলে রাত ৯টার দিকে মারধর করে। আহত শিক্ষককে স্থানীয় লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা এবং সদস্য সচিব করা হয় সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে।

বরাদ্দ পাবার পর থেকেই চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে প্রভাবশালী নুর আলম হাওলাদার বরাদ্দকৃত টাকা থেকে সদস্য সচিবের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে চাউকাঠি বাজারের কাওছারের দোকেনের সামনে নুর আলম হাওলাদার ওই সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা বাদী হয়ে নুর আলমকে আসামী করে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে প্রধান শিক্ষক হাসনেহেনা সাংবাদিকদের জানান, চাঁদাবাজ নুর আলম আমার শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে। আমি বাদী হয়ে নুর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।
এব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. অলিউর ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৬   ২৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ