ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাড়ি থেকে ডেকে নিয়ে যুববককে কুপিয়ে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুববককে কুপিয়ে হত্যা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


বাড়ি থেকে ডেকে নিয়ে যুববককে কুপিয়ে হত্যা

ফরিদপুর: ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ইয়াসিন খালাসী (২১) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্তকার্য চালায়। গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার রাত ও রবিবার দিনব্যাপী অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুলিশ।
নিহত ইয়াসিন ওই গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে। আহত রায়হান শেখ একই গ্রামের বাখু শেখের ছেলে। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন ইয়াসিন।
রবিবার সকালে সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ইমারত খালাশী ও মাজেদ শরীফসহ কয়েকজন জানায়, রাত সাড়ে ৯ টার দিকে আশপাশের চিৎকার-চেচামেতি শুনে ঘটনাস্থলে পৌছে দেখেন- ধানক্ষেতের মধ্যে ইয়াসিন রক্তাক্ত অবস্থায় গোংরাচ্ছে। তাঁর পেটের ভুড়ি বের হয়ে গেছে। পাশেই রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন রায়হান। এ ভয়াবহ দৃশ্য দেখেই জ্ঞান হারায় ইয়াসিনের চাচা ইমারত খালাশী। এরপর ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় তারা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ইয়াসিনকে তার বাড়ি থেকে ডেকে নেয় রায়হান। পরে তারা দুইজন থানমাত্তা গ্রামের ব্রীজের কাছে পৌছালে ইয়াসিনের উপরে আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় প্রতিপক্ষের বাদশা শরীফের ছেলে আতিয়ার শরীফ, ইসমাঈল ব্যাপারী, রিগান শরীফ, নাজমুল শরীফ সহ তাদের সহযোগি মুখোশধারী ৫-৬ অজ্ঞাত যুবক সংঘবদ্ধ হয়ে অতর্কিতে হামলা চালায়।

তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারিরা। ইয়াসিনকে রক্ষায় রায়হান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। রাত পৌনে ১ টার দিকে পথিমধ্যে মারা যায় ইয়াসিন। আহত অন্যজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
নিহতের বাবা জাহাঙ্গীর খালাসি জানায়, স্থানীয় থানমাত্তা গ্রামের বটতলা নামক স্থানের একটি পুরাতন বটগাছের ডাল কাটা নিয়ে তাঁর প্রতিপক্ষ বাদশা শরীফ ও ফখুর শেখের ছেলেদের সঙ্গে মারামারি হয়। বিষয়টি গ্রাম্য শালিষে মিমাংসাও হয়। কিন্তু প্রতিপক্ষের বাদশার ছেলে আতিয়ার শরীফ, ইসমাঈল ব্যাপারী, শাকিল সহ তাদের সহযোগি একটি কিশোর গ্যাং এর সদস্যরা সংঘবদ্ধ হয়ে তাঁর ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি ন্যায় বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিপক্ষের বাদশা শরীফ, আলমগীর শরীফ ও স্বপন শরীফের মোবাইলে যোগাযোগ করা হলে তাদের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। তাই তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক ধারনা কারা হচ্ছে। খুনের কিছু আলামতসহ ধারালো  অস্ত্র সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১২   ১৪৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ