ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বৌদ্ধপূর্ণিমা উদযাপন

কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বৌদ্ধপূর্ণিমা উদযাপন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


কুয়াকাটায় বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বৌদ্ধপূর্ণিমা উদযাপন

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার কুয়াকাটায় উদযাপিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধপূর্ণিমা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে ঘিরে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে।

রবিবার (১১ মে) সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নর-নারী। পরে বৌদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিণ্ডদান, বোধিবৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এ দিনটি উদ্‌যাপন করে। এর আগে এ বৌদ্ধমন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে গত দুইদিন নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।

কলাপাড়ায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে অন্তত ২০ টি রাখাইন পল্লীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মিশ্রিপাড়া রাখাইন পল্লীর সীমা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উত্তম ভিক্ষু বলেন, সজ্জিত করা হয়েছে বৌদ্ধ বিহার এলাকা এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দিনভর ধর্মীয় রীতি পালনের কর্মকাণ্ড চলছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৫৬   ১২০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ